, | |

মূলপাতা রাজধানী

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার ভাঙচুর, অগ্নিসংযোগ


আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিছু লোক। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৯ : অপরাহ্ণ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। কিছু লোক কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পরবর্তীতে ধীরে ধরে জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ।

এর আগে, গত ৩১ আগস্ট কাকরাইলে মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

আরও পড়ুন: জাতীয় পার্টি কি ভারতের কোনো রাজনৈতিক দল, প্রশ্ন রিজভীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর