, | |

মূলপাতা দেশজুড়ে

সাঁজোয়া যান থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যা করা সেই এএসআই গ্রেপ্তার


ছবির বামে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন। ডানে ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে পুলিশের সাঁজোয়া যান থেকে তাকে ফেলে হত্যা করা হয়।
প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২৫ ১১:২৬ : অপরাহ্ণ

ঢাকার সাভারে জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় আসহাবুল ইয়ামিন নামের এক শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

প্রেস রিলিজে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়।

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের একটি এপিসির ওপর থেকে আসহাবুল ইয়ামিনকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি।

আরও পড়ুন: ‘হিটলার বেঁচে থাকলে হাসিনার কাছে মিথ্যার পিএইচডি করতেন’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর