, | |

মূলপাতা রাজধানী

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ পরিয়ে পুলিশে সোপর্দ


সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয় জনতা।
প্রকাশের সময় :২২ জুন, ২০২৫ ৮:০৬ : অপরাহ্ণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে স্থানীয় জনতা তাকে আটক করে গলায় ‘জুতার মালা’ পরিয়ে দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে স্থানীয় জনতা নূরুল হুদাকে আটক করে।

একটি ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে আটকের পর স্থানীয় জনতা তার গলায় জুতার মালা পরিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান মামলাটি করেছেন। মামলায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নামে বিএনপির মামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর