, | |

মূলপাতা রাজধানী

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার


ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম।
প্রকাশের সময় :২ মার্চ, ২০২৫ ৩:৩২ : অপরাহ্ণ

সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম গোয়েন্দা সংস্থা ও যৌথবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন জানান, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।  তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে উদ্ধার করা টাকাভর্তি ট্রাঙ্ক

দুদক সূত্র জানিয়েছে, দুদকের হেফাজত থাকা টাকা ও জব্দকৃত আলামত আজ রোববার দুপুরে আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য পায়।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন:

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো ১১৬ বার

নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর