, | |

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

আ.লীগের লোকজন কীভাবে লিফলেট বিতরণ করে, প্রশ্ন মান্নার


মাহমুদুর রহমান মান্না
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০৩ : অপরাহ্ণ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। কীভাবে করতে পারলো তারা? আমাদের পুলিশ কী করেছে?’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায়  তিনি এ প্রশ্ন রাখেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‌‌‌‘গত পরশুদিন এবং গতকালকেও আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে। কীভাবে করতে পারলো তারা? আমাদের পুলিশ কি করেছে? তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলেছেন এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে। তারা তো ঘোষণা দিয়েছে ১৫ দিন আগে, ১৫ দিন ধরে আপনারা কি করলেন? আমাদের অন্তর্বর্তী সরকার এ প্রশাসন এখনও তৈরি করতে পারেনি। আমরা সফলতা কামনা করছি, কিন্তু তারা সফল হতে পারছে না। তারা যদি সফল হতে পারতো, তাহলে এ ঘটনা ঘটতো না।’

 

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘যে স্বৈরাচারকে এত লড়াই করে ফেলে দিয়েছি, সেই স্বৈরাচারের ভোটের হার এখনও অনেক বেশি। সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তা ছাড়া ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, তাদের পদত্যাগ বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সরকার বলছে না, আমরা নিষিদ্ধ করব। নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন।’

মান্না বলেন, ‘সংখ্যাানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর। আমার জন্য বেশি সুন্দর, কিন্তু সমগ্র জাতির জন্য নয়। এতে করে আওয়ামী লীগের যদি ৪০টা এমপি আসে। তারপর আমি এমপি থাকতে পারব কি না সন্দেহ আছে। তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে, তুমি কে? কয়টা ভোট পেয়েছো তুমি? তোমার কয়টা এমপি আছে?’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আপনি নিশ্চয়ই নৃশংসভাবে আমাদের দেশের শিশু-কিশোর, শ্রমজীবী মানুষদের যে নির্বিচারে গুলি করে মারা হয়েছে সেটার বিচার চান। আমিও এর বিচার চাই। কিন্তু আপনি বললেন বিচার করার আগে ভোট হবে না। বিচার করতে কতদিন লাগবে? আপনি আদালতকে বলতে পারবেন বিচার শেষ করতে হবে। তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয়। কিন্তু আদালত যদি মনে করে বিচার করতে আরও সময় লাগবে। এ ছাড়া বিচার করতে যদি পাঁচ বছর লাগে, তাহলে কি পাঁচ বছর পরে নির্বাচন করবেন? সম্ভব? দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে, এতদিনেও সরকার কি কিছু করতে পেরেছে? বাস্তবতা মেনে নিতে হবে, শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যা সমাধান হবে না।’

আরও পড়ুন: রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করলো নিষিদ্ধ ছাত্রলীগ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর