, | |

মূলপাতা বিএনপি

আ.লীগকে ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান ফখরুলের


প্রকাশের সময় :১২ মার্চ, ২০২১ ৩:০০ : অপরাহ্ণ

আওয়ামী লীগকে বাঁচতে চাইলে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১২ মার্চ) সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রায় দুই যুগ পর জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের সাথে পাকিস্তানী শাসক গোষ্ঠীর কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত করলেও, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। প্রতিদিন তিনি বিএনপিকে ছবক ও শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়।’

‘অথর্বদের সরিয়ে যোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি’  জানান বিএনপি মহাসচিব।

সম্মেলনে কৃষকদের দাবি পূরণে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর