, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

রেকর্ড গড়ার পর সামান্য কমলো স্বর্ণের দাম


প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২৪ ৩:২৮ : অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড গড়ার পর সামান্য কমেছে। সববচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমেছে।

এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম পড়বে এখন প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৮১৬ টাকা বিক্রি করা হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৬ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়ানো হয়েছিল। এতে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা দাঁড়ায়।

রুপার দাম অপরিবর্তিত
ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর