, | |

মূলপাতা জাতীয় পার্টি

হঠাৎ গণভবনে রওশন এরশাদ


রওশন এরশাদ। ফাইল ছবি
প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২৩ ১:২৮ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও সাবেক জাতীয় পার্টি নেতা মসিউর রহমান রাঙা।

রওশন এরশাদের ঘনিষ্ঠ জাতীয় পার্টির সাবেক এক প্রেসিডিয়াম সদস্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা। জাতীয় পার্টি জি এম কাদেরের সঙ্গে বিরোধের জেরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর