, | |

মূলপাতা আইন-আদালত

আমীর খসরু ও স্বপন ৬ দিনের রিমান্ডে


আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপন।
প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৩ ৪:২৪ : অপরাহ্ণ

পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক জাকী আল ফারাবীর আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর আড়াইটায় তাদের আদালতের গাড়দে এনে রাখা হয়।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ জামিনের আবেদন করেন।

পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়।

গত ২৯ অক্টোবর রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় পুলিশের এসআই মাসুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর