, | |

মূলপাতা ইসলামী দল

রাজধানীতে হঠাৎ শিবিরের হাজারো নেতা-কর্মীর বিক্ষোভ


আজ রাজধানীর শাপলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১১ অক্টোবর, ২০২৩ ১১:১৭ : পূর্বাহ্ণ

রাজধানীতে হঠাৎ বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এতে সংগঠনটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

আজ বুধবার সকালে রাজধানীর ব্যস্ততম শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন।

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।

মিছিল পরবর্তী সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামাদের নি:শর্ত মুক্তি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল অফিস খুলে দেয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর