, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

সকালে কমে সন্ধ্যায় বাড়লো স্বর্ণের দাম


প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২৩ ৮:৪৪ : অপরাহ্ণ

সকালেই কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। তাতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই স্বর্ণের দাম আবার ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

এখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। যা আগে ছিল ৯৬ হাজার ৪৬১ টাকা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গতকাল বুধবার রাতে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়।

রুপার দাম অপরিবর্তিত

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর