, | |

মূলপাতা বিএনপি

আজ হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া


খালেদা জিয়া
প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৯ : পূর্বাহ্ণ

শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত শারীরিক চেকআপের জন্য খালেদা জিয়াকে বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর