, | |

মূলপাতা জাতীয়

বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২২ ৬:০৯ : অপরাহ্ণ

বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশেরর জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কদিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়, এটা খুবই দুঃখজনক। যদিও আমরা বর্ডারে একটা লাশও দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

আব্দুল মোমেন বলেন, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ যদি তাদের ফোর্স বিএসএফকে’কে নিয়ন্ত্রণে না রাখে, তবে এটি তাদের জন্য লজ্জাজনক। কারণ সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দু’দেশের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: এবার চুয়াডাঙ্গায় আরেক বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন ও সাতক্ষীরার খৈতলা সীমান্তে মো. আবু হাসান নিহত হন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর