, | |

মূলপাতা স্বাস্থ্য

একদিনে ৬২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২২ ৬:১৯ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) রেকর্ড ৬২৪ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৯ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে।

গতকাল রোববার দেশে ৩৩৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এসময় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৭ এবং ঢাকার বাইরে ২১৭ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লো, শনাক্ত ৩৬৭

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৩৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ১৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৬৮৪ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর