, | |

মূলপাতা জাতীয়

নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, কখনও চাইবো না: সিইসি


প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২২ ৩:৩৭ : অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যদি নির্বাচন না হয়, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা কখনও চাইবো না। আপনারাও চাইবেন না।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে খেলাফত মজলিশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে বর্তমানে সংশয় দেখা দিয়েছে যে, একটি বড় অংশ নির্বাচনে আসতে চাইছে না বা আসবেন না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। আমরা প্রথম থেকেই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি। অংশগ্রহণমূলক নির্বাচনের বড় কথা হচ্ছে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো বড় আকারে অংশগ্রহণ করবেন।

সিইসি বলেন, বিএনপি ও সমমনা কয়েকটি দল সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচনে অংশ নেবে না। তাদের নিজস্ব কিছু কর্মসূচি আছে নির্বাচনকালীন সরকার থাকতে হবে। এ রকম কিছু পরিবর্তন না হলে তারা নির্বাচনে আসবে না। এটিও কিন্তু একটি অস্থিরতা সৃষ্টি করেছে। একটি সংশয়ের সৃষ্টি করেছে।

নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, আমরাও মনে করি বিএনপি যদি এই নির্বাচনে অংশ না নেয় তাহলে আমাদের যে উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সেটি হয়তো সফল হবে না। নির্বাচন হয়তো আমরা করবো। আবার বিএনপি যেভাবে নির্বাচন করতে চাইছে সেটি যদি অন্যান্য দল বিশেষ করে শাসক দলের সঙ্গে বসে সুরাহা করতে পারে, তাহলে সেই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করতে কোনো বাধা নেই। সেই প্রতিশ্রুতিটি আমরা এখনও পাচ্ছি না। ওই অবস্থাটি এখনও আসেনি। এখনও একটি সংশয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে—আল্টিমেটলি বিএনপি কি নির্বাচনে আসছে?

সিইসি বলেন, আমাদের কোনও অনুরাগ-বিরাগ নেই। আমাদের একটাই কাজ, ভোটাদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। গ্রামে-গঞ্জে, শহরে ভোটারদের বাধা দেওয়া হলে, সেটি জানতে পারলে আইনগত ব্যবস্থা নিতে আমরা অবশ্যই সচেষ্ট হবো।

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, অতীতে হয়তো কোনও কারণে সেই ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করতে পারেনি। কিন্তু আমরা সেটি প্রয়োগ করার চেষ্টা করবো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর