, | |

মূলপাতা দেশজুড়ে

নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২


নড়াইলে বিএনপির মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ। ইনসেটে নিহত বিএনপি নেতা শাহিনুর শেখ ও সোহেল মোল্যা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৬ ১১:০২ : অপরাহ্ণ

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ (৪০) এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এসময় কযেকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, মোটর শোভাযাত্রার পিছনে তারা অতর্কিত হামলা করে। দলছুট দুইজনকে পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে। তারা দুজন মারা গেছেন। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

Rajniti Sangbad


আরও খবর