, | |

মূলপাতা বিশেষ সম্পাদকীয়

৭ বছরে পা রাখলো রাজনীতি সংবাদ


সালাহ উদ্দিন সায়েম প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৬ ১০:০২ : পূর্বাহ্ণ

রাজনীতি সংবাদ প্রতিষ্ঠার ছয় বছর পূর্ণ করছে আজ। ২০২০ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করেছিলো রাজনীতি সংবাদ। কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ছয় বছর পেরিয়ে সাত বছরে হাঁটা শুরু করলো রাজনীতি বিষয়ক এই বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল।

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সব পাঠক ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এখন সংবাদপত্রের পাতা ও টেলিভিশনের পর্দা থেকে পাঠক-দর্শকের দৃষ্টি কেড়ে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব। তাৎক্ষণিক সংবাদের জন্য মানুষ এখন এই প্ল্যাটফর্মগুলোর ওপর বেশি ঝুঁকে পড়েছে। সোশ্যাল মিডিয়া যেন গণমাধ্যমের সমান্তরালে দৌড়াচ্ছে। তবে গণমাধ্যমের দায়বদ্ধতা যতো বেশি সোশ্যাল মিডিয়ার ততোটা নেই। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শেষ পর্যন্ত মানুষ সংবাদমাধ্যমেরই দ্বারস্থ হয়।

গতিময় নাগরিক জীবনে এখন আধুনিক সংবাদমাধ্যম হিসেবে অনলাইন নিউজ পোর্টাল খুবই জনপ্রিয়। দ্রুত সংবাদ পেতে যেমন অনলাইন পোর্টাল খু্বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমন আবার গুজব ছাড়াতেও ভূমিকা রাখছে। একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় পুঁজি হলো বিশ্বাসযোগ্যতা। এই জায়গায় রাজনীতি সংবাদ নিজস্ব স্বকীয়তা নিয়ে ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে সত্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। খবরকে খবরের মতো করেই তুলে ধরার চেষ্টা থেকেছে সবসময়।

কোনো রকম চাপের কাছে নতি স্বীকার না করে নির্ভীক ও আপোষহীন সাংবাদিকতা করে আসছে রাজনীতি সংবাদ। আমরা খবরের পেছনে তথ্য যাচাই করে যা সত্য তা-ই প্রকাশ করি। সত্য প্রকাশের সাহস ও পেশাদারত্বের কারণে রাজনীতি সংবাদ একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। পাঠক সাদরে গ্রহণ করেছেন বলেই রাজনীতি সংবাদের পরিচিতি বেড়েছে। দিনে দিনে বেড়েছে পাঠক।

আমরা একটি দায়িত্বশীল অনলাইন সংবাদমাধ্যম হিসেবে সামনে আরও এগিয়ে যেতে চাই। পাঠক ও শুভানুধ্যায়ীদের অকৃপণ সহায়তায় রাজনীতি সংবাদ এগিয়ে যাবে-এমনটা প্রত্যাশা।

-সম্পাদক, রাজনীতি সংবাদ

Rajniti Sangbad


আরও খবর