, | |

মূলপাতা জাতীয়

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০২৬ ৪:০৩ : অপরাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং জানায়, মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬-২৯ অক্টোবর টো‌কিও সফর করার কথা র‌য়ে‌ছে প্রধানমন্ত্রীর। টো‌কিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন তা‌রেক রহমান। এছাড়া, জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী সফ‌রে জ্বালা‌নি সহ‌যো‌গিতা, জনশ‌ক্তি রপ্তা‌নি, বি‌নি‌য়োগ, বা‌ণিজ্য এবং বি‌ভিন্ন দ্বিপক্ষীয় বিষ‌য়ে প্রাধান্য পেতে পারে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জা‌নি‌য়ে‌ছে, প্রধানমন্ত্রী জাপান সফ‌রে ক‌য়েক‌টি সম‌ঝোতা স্মারক ও চু‌ক্তি নি‌য়ে দুই প‌ক্ষের ম‌ধ্যে আলোচনা চল‌ছে। এগু‌লোর ম‌ধ্যে জনশ‌ক্তি রপ্তা‌নি সংক্রান্ত এক‌টি সম‌ঝোতা প্রায় প্রস্তুত, উভয় প‌ক্ষের সম্ম‌তি‌তে প্রধানমন্ত্রীর টো‌কিও সফ‌রে এ‌টি সই হওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলীয় ঐক্যের

Rajniti Sangbad


আরও খবর