, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

ঢাকার দুই সিটিতে পাটওয়ারী-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির


নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২১ : অপরাহ্ণ

ঢাকার আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তর সিটিতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আজ রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

সম্প্রতি নির্বাচন কমিশনে আবেদন করে ভোটার এলাকা পরিবর্তন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ দক্ষিণ সিটির ভোটার থেকে উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শাহবাগ এলাকার ভোটার হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২ জুন। সেই হিসাবে গত বছরের ১ জুন এই সিটির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন। এই সিটির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন।

আরও পড়ুন: ভোটার এলাকা বদল: আসিফ গেলেন উত্তরে, পাটওয়ারী দক্ষিণে, নেপথ্যে কী?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর