, | |

মূলপাতা খেলা

জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দিলো ইকুয়েডর


ইকুয়েডরের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো প্লাটা। ছবি: এপি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুন, ২০২৬ ৫:২৫ : পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপের মঞ্চে বড় অঘটনের জন্ম দিলো ইকুয়েডর। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এক ঐতিহাসিক বিজয়ের স্বাদ পেলো দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ের ফলে ‘ই’ গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বের লড়াইয়ে জায়গা করে নিলো ইকুয়েডর।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাঁচা-মরার লড়াইয়ে ইকুয়েডরের জন্য ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। লং থ্রো-ইন থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মধ্যে ফ্লোরিয়ান ভির্টজকে পাস দেন আলেকসান্দার পাভলোভিচ। সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভির্টজ পাস দেন লিরয় সানেকে। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জানে। উদযাপনে মেতে ওঠে জার্মানরা।

মনে হচ্ছিল, রক্ষণাত্মক ইকুয়েডর হয়তো খেই হারিয়ে ফেলবে। কিন্তু হাল ছাড়েনি সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যরা। তবে জার্মানদের উদযাপন বেশি সময় স্থায়ী হতে দেয়নি ইকুয়েডর। নবম মিনিটেই নিলসন আঙ্গুলোর দুর্দান্ত এক জোরালো শটে সমতায় ফেরে তারা।

ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে প্রান্ত বদলে করে বামপ্রান্তে ফাঁকায় থাকা নিলসন আঙ্গুলোকে পাস দেন পেদ্রো ভিতে। একটু সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে দুই জার্মান ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁকানো শটে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত তিনি।

এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের বাকি সময়টা ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের সাক্ষী। জার্মান তারকা কাই হাভার্টজ ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া গোলের সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের চিত্র ছিল আরও নাটকীয়। ম্যাচের ৭৬তম মিনিটে জার্মানির লেরয় সানে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ঠিক পরের মিনিটেই প্রতি-আক্রমণ থেকে ইকুয়েডর পায় ঐতিহাসিক জয়ের মুহূর্তটি। ইকুয়েডরের কর্নারে বক্সে হেড করেন কেভিন রদ্রিগেজ। গোলরক্ষক নয়ারের সামনে থেকে বুটের টোকায় বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন প্লাটা।

 

রেফারির শেষ বাঁশি বাজার পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠজুড়ে সেই উদযাপনের মাত্রা বেড়ে যায় আরও। কোচ সেবাস্তিয়ান বেকাসেসে-দল আজ না জিতলে যার চাকরি হয়তো হুমকির মুখে পড়তো, গ্যালারিতে উঠে জড়িয়ে ধরলেন প্রিয়জনকে। এরপর নিচে নেমে হলুদ জার্সি পরা শিষ্যদের সাথে মেতে উঠলেন বুনো উদযাপনে।

ম্যাচ হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠেছে জার্মানি। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে যাচ্ছে আইভরি কোস্ট। অন্যদিকে, জার্মানিকে হারানো ইকুয়েডর ৪ পয়েন্ট নিয়ে ‘তৃতীয় স্থান’ দল হিসেবে নকআউটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

আরও পড়ুন: স্বরূপে ফিরলেন রোনালদো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর