, | |

মূলপাতা খেলা

স্বরূপে ফিরলেন রোনালদো


ক্রিস্টিয়ানো রোনালদো।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুন, ২০২৬ ৫:০১ : অপরাহ্ণ

পাহাড়সম চাপ নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সমালোচনার জবাব মাঠে নেমেই দিলেন। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। টিভি ক্যামেরায় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আই অ্যাম ব্যাক।’

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপ ফুটবলের ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ম্যাচে একচ্ছত্র আধিপত্য করে ৫-০ গোলের জয় পেয়েছে পর্তুগিজরা।

কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে পর্তুগাল। তারপরই রোনালদোকে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই তার বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন। উজবেকদের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান পর্তুগিজ তারকা।

রোনালদোর পারফরম্যান্স নিয়ে সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতন ইব্রাহিমোভিচ বলেন, ‘এটা এমন একটি ম্যাচ ছিল যেখানে পর্তুগালের অনেক গোল করারই কথা। কিন্তু রোনালদোর কথা শুনে আমি অবাক হয়েছি। ও তো হারিয়ে যায়নি। তাহলে আমি ফিরে এসেছি বলল কেন?’

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি-রোনালদোর দ্বৈরথ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ‘এ বিষয়ে কী বলবো জানি না। তবে এমন ম্যাচ অবশ্যই দারুণ হবে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, পরের পর্বে ওঠা এবং আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া। আমাদের প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব অতিক্রম করা, আমরা সেটা করতে পেরেছি।’

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ফলে পর্তুগাল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দেন রোনালদো।

আরও পড়ুন: মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর