, | |

মূলপাতা শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ জুন, ২০২৬ ৪:০৩ : অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করা হবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি এবং পরের বছরে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু এনাউন্স করেছি।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

এ বছর ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এরমধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।

দীর্ঘদিন ধরেই এসএসসি বা এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে।

আরও পড়ুন: বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম, পরিচালক হলেন যারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর