, | |

মূলপাতা জাতীয়

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির ঠিকানা হলো চিড়িয়াখানায়


কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৮ মে, ২০২৬ ১২:১৩ : পূর্বাহ্ণ

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে আজ বুধবার রাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি মহিষটি মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রেখে এসেছেন বলে জানিয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। আমরা একটা শেডে ওটাকে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া তার খাওয়ার সব ব্যবস্থা করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়।

এর আগে গত ২৫ মে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারি অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। বিকেলে ক্রেতা মহিষটিকে নিতে আসলে তাকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

অ্যালবিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। সুদূর ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ান-এর ফেসবুক পেজে মহিষটি নিয়ে বানানো একটি রিল ৬২ লাখের বেশি দেখা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই কোরবানি, নেই আনন্দ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর