, | |

মূলপাতা জাতীয়

নেট দুনিয়ায় প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ মে, ২০২৬ ৬:০৯ : অপরাহ্ণ

রাজনীতি মানেই কঠোরতা, বক্তব্য আর ক্ষমতার লড়াই-এমন ধারণার মধ্যেই হঠাৎ এক ব্যতিক্রমী দৃশ্য নজর কেড়েছে সবার। ২ মে সিলেট সফরে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা দিনে এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরম মমতায় স্ত্রীর হাত ধরে হাঁটছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবিটি সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময়ের।

প্রধানমন্ত্রী নিজেই নিজের ছাতা বহন করছেন এবং সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের হাত ধরে ভিড়ের মাঝে নিরাপদ আশ্রয়ের মতো পথ চলছেন। চারপাশে নিরাপত্তা, কর্মী-সমর্থকের ভিড় থাকলেও সেই মুহূর্তে যেন সবকিছু ছাপিয়ে উঠে আসে এক সাধারণ স্বামীর দায়িত্ববোধ। কোনো প্রটোকল বা সহকারীর সাহায্য না নিয়ে ব্যক্তিগত এই মুহূর্তটি সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে।

 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনেক নারী ব্যবহারকারী তাদের স্বামীদের ট্যাগ করছেন। কেউ লিখছেন, তারেক রহমানের মতো ব্যক্তিত্ব যদি ব্যস্ততার মাঝে স্ত্রীর হাত ধরে ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারেন, তবে আপনি কেন পারবেন না?

অনেকেই হাস্যরসের ছলে বলছেন, তারেক রহমান এই এক ছবির মাধ্যমে দেশের পুরুষ সমাজকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। এখন থেকে ঘুরতে গিয়ে বা বৃষ্টির দিনে ছাতা না ধরলে স্বামীদের আর নিস্তার নেই!

অনেকেই বলছেন, এটি শুধু একটি দৃশ্য নয়, বরং সম্পর্কের এক নীরব ভাষা। কারণ দাম্পত্য জীবনে বড় কোনো আয়োজন নয়, এমন ছোট ছোট যত্নই ভালোবাসাকে দৃশ্যমান করে তোলে।

সমাজে এখনো অনেক ক্ষেত্রে প্রকাশ্যে ভালোবাসা দেখানো কম দেখা যায়। তবে এই মুহূর্তটি মনে করিয়ে দিয়েছে, সম্পর্কের আসল শক্তি লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট কাজে। যেমন বৃষ্টিতে ছাতা ধরা, পাশে থাকা বা নীরবে যত্ন নেওয়া।

নেটদুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। অনেকেই বলছেন, নেতিবাচক খবরের ভিড়ে এমন একটি মানবিক দৃশ্য মনকে স্বস্তি দেয়।

এই ঘটনাটি প্রমাণ করে, ক্ষমতার বাইরে একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আর সেই কারণেই, একটি সাধারণ মুহূর্ত হয়ে উঠেছে অসাধারণ।

আরও পড়ুন: হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, যা যা করলেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর