, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম


ডাকসু ভিপি সাদিক কায়েম
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ মে, ২০২৬ ২:১৬ : অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তাকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি দায়্ত্বিশীল সূত্র রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করবে।

দলীয় সূত্র জানিয়েছে, যদি ঢাকা সিটি দক্ষিণের নির্বাচন ডাকসু মেয়াদের মধ্যে হয় সেক্ষেত্রে সাদিক কায়েমকে প্রার্থী করা হবে না। কিন্তু সিটি নির্বাচন যদি ডাকসু মেয়াদের পর হয় তখন সাদিক কায়েমই হবেন মেয়রপ্রার্থী। এভাবেই দলীয়ভাবে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে।

এদিকে নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে ঢাকায় ভোটার হয়েছেন। যদিও এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনি প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন: জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর