, | |

মূলপাতা জাতীয়

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৬ ১০:৩১ : পূর্বাহ্ণ

হজে গিয়ে সৌদি আরবে চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজন হজযাত্রীই পুরুষ। এদের মধ্যে চারজনই পবিত্র মক্কায় মৃত্যুবরণ করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সৌদি পৌঁছে এখন পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন। এরমধ্য রয়েছেন-টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান ও ময়মনসিংহের মো. সেরাজুল হক।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি।

হজ বুলেটিনে আরো জানানো হয়, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছে ২৮৫০ জন। এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছে ৬৯২২টি।

আরও পড়ুন: তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর