, | |

মূলপাতা জাতীয়

নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম, টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার


জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১৫ এপ্রিল ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’

আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধের কারণে অকাল বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের বিষয় তুলে ধরেন। সিলেটবাসীর পক্ষ থেকে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের কী পরিকল্পনা আছে এবং পাহাড়ি পানির চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে?

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘টিপাইমুখ বাঁধের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমি দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবো এবং ভবিষ্যতে এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফ্লোর নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘এই যে টিপাইমুখ বাঁধ, এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু সত্য হচ্ছে, এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল। আজ আমরা তার ফল ভোগ করছি।’

আরও পড়ুন: বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর