ঢাকার শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। তাকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।
আজ সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেফতার অন্যরা হলেন-মো. লিটন মিয়া, মো. সুমন, মো, শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।
এর আগে গত শুক্রবার (১০) রাতে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠে মঈন উদ্দিন নামে ওই যুবদল নেতার বিরুদ্ধে। চাঁদাবাজির অভিযোগে সিকেডি ইউরোলজি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ মামলা দায়ের করেন। মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।
জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন যুবদল নেতা নেতা মঈন উদ্দিন। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।
প্রসঙ্গত, সিকেডি হাসপাতালে ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।
আরও পড়ুন: দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
