, | |

মূলপাতা জাতীয়

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৬ ১:০০ : পূর্বাহ্ণ

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এ ছাড়া দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবার দোকান এই নিয়মের বাইরে থাকবে।

আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ব্রিফিংয়ে বলেন, ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে রোববার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

এর আগে ব্যবসায়ী সমিতি দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল। তবে সরকার আরও কঠোর সিদ্ধান্ত নিয়ে সময় কমিয়ে সন্ধ্যা ৬টা নির্ধারণ করেছে। এর লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা।

আরও পড়ুন: একলাফে ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ৩৮৭ টাকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর