, | |

মূলপাতা জাতীয়

এবার ঈদের ছুটি ৭ দিন


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৬ ১২:২৬ : অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

আরও পড়ুন: ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর