, | |

মূলপাতা ইসলামী আন্দোলন

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান


চরমোনাই পীরের বাসায় তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৪ : অপরাহ্ণ

ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত চরমোনাই পীরের বাসা রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছান তারেক রহমান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, বিএনপির শরিকদের মধ্যে গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে বিজয়ী হয়েছে। অপরদিকে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে। বিএনপি-জামায়াত জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।

দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো-চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)। এ দুটি আসনে বিএনপি জয়ী হলেও মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়ায় এসব আসনের ফল স্থগিত আছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়।

আরও পড়ুন: ২৯৭ আসনের ফল ঘোষণা: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর