, | |

মূলপাতা আইন-আদালত

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ


নাহিদ ইসলাম ও ড. এমএ কাইয়ুম। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩১ : অপরাহ্ণ

ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল রোববার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি এই রিট দায়ের করা হয়। রিটে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর