রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের ছোড়া রাবার বুলেটে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের হামলায় ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আহত হয়েছেন।
শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।
আরও পড়ুন: যমুনার সামনে দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
