বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আইন-আদালত

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ


ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।

আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজের আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট করেন।

আদালতের আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ সিদ্ধান্তের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই।

নাহিদ ইসলামের পক্ষে রিটটি করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আইনজীবী আলী আজগর শরীফী।

আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি ভোটাররা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর