, | |

মূলপাতা বিএনপি

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক


বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার করমর্দন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৬ ৭:০৪ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এ সময় দুই পক্ষের মধ্যে আঞ্চলিক রাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

একইদিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন:

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর