বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ


শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবিতে ইনসেটে তারেক রহমান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারেক রহমান আজ শনিবার বেলা ১১টার দিকে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।

আজ সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, এই সাময়িক সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন রাখতে।
তবে দুপুর ১২টায় আবারও তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশের জনতাকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এসময় তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে, শুক্রবার জুমার পর থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালেও শাহবাগে অবস্থান করছেন হাদির সহযোদ্ধারা। তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেন। পরে সকালের দিকে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন ছাত্রজনতা।

আরও পড়ুন: উত্তাল শাহবাগ, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর