, | |

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা


ইলিয়াস হোসেন
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৫ ১১:০২ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

‎উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগের পর গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

‎উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয় ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

‎এ ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন, যেগুলোকে উসকানিমূলক বলে অভিযোগ করেন বিভিন্ন মহল। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। এর পরদিন শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

ফেসবুক কর্তৃপক্ষ বা মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে পরিণত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর