, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো, ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি


আজ বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৫ ৬:১৯ : অপরাহ্ণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সকে (সাতটি রাজ্য) আলাদা করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে।

আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো, ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে-তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।’

ভারতকে সরাসরি উদ্দেশ করে এনসিপির এই আলোচিত নেতা বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না-তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেবো।’

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, ‘‘হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর ‘পার্শ্ববর্তী দেশ’ বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে।’’

এদিকে আজ এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেন।

এর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনার-আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে-সেই অপেক্ষায় থাকলাম।’

আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি করে যেভাবে ভারতে পালালো দুই শুটার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর