অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে। পদত্যাগ করা দুই উপদেষ্টার কাছে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে।
সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।
অন্যদিকে আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পদ থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাবেক এই দুই উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর সময় উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ ২৩ জন সদস্য ছিলেন। এ সময় উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ ২৩ জন সদস্য ছিলেন। এর মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
