, | |

মূলপাতা রাজধানী

সাত সকালে ভূমিকম্পে কাঁপলো ঢাকা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২৫ ৭:০২ : পূর্বাহ্ণ

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা। আজ বৃহস্পতিবার ভোর ৬ টা ১৫ মিনিটে রাজধানীতে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। এবার এটি মাটির ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

এদিকে সাত সকালে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে মানুষের ঘুম ভেঙে গেছে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেটিজেনরা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের একটা বড় অংশে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। এর পর থেকে বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও।

বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা। দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে বাংলাদেশের মানুষের কাছে ভূমিকম্প নতুন মনে হলেও এমন একটি দেশ রয়েছে যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ব্যাপার। দেশটি বাংলাদেশের পূর্বদিকের একটু দূরবর্তী প্রতিবেশী জাপান। বাংলাদেশের এই ভূমিকম্প-ভীতির প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত জাপান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের। যেখানে বছরে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প হয়।

নিয়মিত ভূমিকম্পের মধ্যে থাকা সত্ত্বেও জাপান কীভাবে স্থিতিশীল আকাশচুম্বী ভবন নির্মাণ করছে এবং এর চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর