, | |

মূলপাতা রাজধানী

তালাকের পর আবার বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার


আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০২৫ ৯:১৬ : অপরাহ্ণ

তালাকের পর আবারও বিয়ে করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার। তাদের মধ্যে গত ২১ অক্টোবর বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার।

তিনি লিখেছেন, দুনিয়াকে ক্ষণস্থায়ী ভেবে, পরকালের কথা বুঝেই তারা আবার একসঙ্গে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবিকুন নাহার জানান, নিজের ভাবনা–চিন্তা, ভুল বোঝাবুঝি ও মান–অভিমান কাটিয়ে তারা নতুন করে সংসার শুরু করেছেন।

পোস্টে সন্তানদের কথা উল্লেখ করে তিনি লেখেন, তাদের সন্তান আয়িশা প্রতিনিয়ত বাবাকে খুঁজে, আর ছোট উসমানও মাকে না পেয়ে কষ্ট পায়। সন্তানদের এই বিচ্ছিন্নতা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে।

বিচ্ছেদ নিয়ে সাবিকুন নাহার লেখেন, আগের ঘটনার অনেকটাই ভুল বোঝাবুঝি ছিল। রাগ–জেদ থেকেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হয়তো আমাদের ভাগ্যেই ছিল আবার এক হওয়া।

শেষে তিনি লেখেন, সন্তানরা বাবা–মাকে ফিরে পেয়েছে-এটাই সবচেয়ে বড় শান্তি। ‘আলহামদুলিল্লাহ’, বলে কৃতজ্ঞতা জানান সাবিকুন নাহার।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ জুন রাতে গাড়িতে করে ঢাকায় ফেরার পথে গাবতলী থেকে চালক ও দুই সঙ্গীসহ গুম হয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান। তাদের গুম হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে তখন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার সংবাদ সম্মেলন করেছিলেন।

গুম হওয়ার ৮ দিন পর পাওয়া যায় আবু ত্বহাকে। তার দুই সঙ্গী ও গাড়ি চালকসহ গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করে রংপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনার পর থেকে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন: আবু ত্ব-হার অলৌকিক ফিরে আসা এবং গুগল ম্যাপের রহস্য!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর