বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা বিএনপি

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া


রেজা কিবরিয়াকে বরণ করে নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করে নেন ।

বিএনপিতে যোগ দিয়ে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পারায় আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি এরই মধ্যেই আগামী নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রতীকে নির্বাচন করেছিলেন। এর আগে তিনি গণফোরামে যোগদান করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রেজা কিবরিয়া ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার নেতৃত্বকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর