, | |

মূলপাতা রাজধানী

ঢাকা ও আশপাশে দুবার ভূমিকম্প, আহত ৬


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২৫ ৮:০৯ : অপরাহ্ণ

খুব অল্প সময়ের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড ও ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ভূমিকম্প দুটি অনুভূত হয়। এর মধ্যে রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টি মাত্রা ছিল ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা ও নরসিংদী।

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে শামসুন্নাহার হলের তিনজন, কুয়েত মৈত্রী হলের একজন, বেগম রোকেয়া হলের একজন এবং মাস্টারদা সূর্যসেন হলের একজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা।

এ নিয়ে দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় তিনবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে আজ শনিবার সকাল ও সন্ধ্যায় দুইবার ভূকম্পন অনুভূত হয়।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।

আরও পড়ুন: ভূমিকম্পে তিন জেলায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর