, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৫ ৭:০৭ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানিয়েছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি।

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঙ্গলবার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে এনসিপি। এই সপ্তাহের মধ্যেই শ’খানেকের নাম প্রকাশ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে নয়টি রাজনৈতিক দল নির্বাচনী জোট গঠনের চিন্তা-ভাবনা করছে। এনসিপি, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) নিয়ে হতে যাচ্ছে এই জোট।

আরও পড়ুন: শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর