আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন একটি আসন থেকে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এটি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং দলের প্রয়োজনে যেকোনো সময় এটি পরিবর্তন হতে পারে।
বিএনপি মহাসচিব জানান, ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এই আসনগুলোর কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে, এবং বাকিগুলোতে আলোচনার পর পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে।
আরও পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
