, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে যা বললো জামায়াত


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ নভেম্বর, ২০২৫ ৬:৩৮ : অপরাহ্ণ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

ভিডিও বার্তায় আব্দুল্লাহ তাহের, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। আরপিওতে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত ইতঃপূর্বে গৃহীত হলেও, একটি দলের চাপে তা পুনর্বিবেচনা করা হচ্ছে।

জামায়াতের এই নায়েবে আমীর বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে–আবার সেটা পুনর্বিবেচনার নামে একটি দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এতে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না এবং এ সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি।

 

আব্দুল্লাহ তাহের স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদে ‘প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল, জামায়াতে ইসলামী সেই সিদ্ধান্তের সঙ্গে একমত এবং জাতিও একমত।

জামায়াতের এই নায়েবে আমীর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা গত বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।

আব্দুল্লাহ তাহের বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা-উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নায়েবে আমীর বলেন, এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতিস্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতিস্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না।

আব্দুল্লাহ তাহের আশা প্রকাশ করে বলেন, প্রধান উপদেষ্টা তার নিজস্ব ‘সংস্কার-রিফর্ম’ সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। যদি প্রধান উপদেষ্টা সেই ওয়াদা ভঙ্গ করেন, তবে জাতি মনে করবে তিনি জাতির সঙ্গে ‘খেলাফ’ করছেন।

আরও পড়ুন: বৃষ্টিতে ছাতা মাথায় সনদে সই করলাম, তারা বিশ্বাসঘাতকতা করলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর