, | |

মূলপাতা রাজধানী

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে বদলি


মো. শাহজাহান মিয়া।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২৫ ১১:১৫ : অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে দুটি সংস্থারই দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন এই কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বপালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর প্রায় দুই মাস পর ১৮ মে এই কর্মকর্তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব দিয়েছিল সরকার।

স্থানীয় সরকার বিভাগের মতো বড় জায়গায় দায়িত্বপালনের পাশাপাশি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব এক ব্যাক্তিকে দিয়ে পরিচালনা নিয়ে নানা মহলে সমালোচনা ছিল। তবে কেন এই কর্মকর্তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: ‘হ্যাঁ’ ভোটে জন্ম হওয়া বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর