, | |

মূলপাতা রাজধানী

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন


আজ দুপুরে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২৫ ৩:২১ : অপরাহ্ণ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট; সঙ্গে যোগ দিয়েছে বিমানবাহিনী।

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

কার্গো সেকশনে আগুন লাগা অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল-এর অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম: প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর