, | |

মূলপাতা জাতীয় পার্টি

জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ


জাতীয় পার্টির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি নিক্ষেপ করে পুলিশ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ অক্টোবর, ২০২৫ ৪:২৬ : অপরাহ্ণ

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পানি ছোড়া হয় জলকামান থেকেও। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই কর্মী সমাবেশ আহ্বান করেন।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

জানা গেছে, জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’

আরও পড়ুন: দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর