, | |

মূলপাতা বিএনপি

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া


আজ রাতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ অক্টোবর, ২০২৫ ১১:৩৭ : অপরাহ্ণ

সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কবর জেয়ারত শেষে রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

প্রসঙ্গত, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন: ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর